1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়”

  • আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ জন দেখেছেন

বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়”

জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম।

সভায় উপস্থিত সাংবাদিকরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় সাংবাদিকরা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বস্তুনিষ্ঠ ও তথ্য-প্রমাণনির্ভর সংবাদ পরিবেশনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিত কুমার দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আজমল হোসেন, কোষাধ্যক্ষ জাহিদুর রহিম মোল্লা, সদস্য জাকির পাটোয়ারী,

উপজেলা
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, তনু সিকদার সবুজ, অনিক শিকদার, গোলাম মর্তুজা রেজু,
এবং

বালিয়াকান্দি প্রেসক্লাবের সহসভাপতি মোঃ আমিরুল হক।
এছাড়াও সাংবাদিক সমীরকান্তি বিশ্বাস, রানা প্রধানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় তামাকমুক্ত উপজেলা গড়ে তোলা, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিরুৎসাহিত করা এবং সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় চলাকালীন সময়ে প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধ রাখার বিষয়ে আলোচনা হয়।
এ সময় নবাগত উপজেলান নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, উপজেলার বিভিন্ন অনিয়ম, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে তথ্য-প্রমাণসহ সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করা প্রয়োজন। সাংবাদিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বালিয়াকান্দির সার্বিক উন্নয়ন ও জনসেবার মান আরও এগিয়ে নেওয়া সম্ভব।

সংবাদ প্রেরকঃ
মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী
তারিখ ঃ ১০/৯/২৬ ইং।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির