1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

কুমিল্লায় আবুল হাসেম সরকারের জানাজা ও দাফন সম্পন্ন।”

  • আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

কুমিল্লায় আবুল হাসেম সরকারের জানাজা ও দাফন সম্পন্ন।”

সাইদুজ্জামান ভুইয়া

আবেগঘন পরিবেশে ও হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পীর কাশিমপুর উত্তর পাড়ার নিবাসী শতবর্ষী আবুল হাসেম সরকারের জানাজার নামাজ। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় পীর কাশিমপুর উত্তর পাড়া দাখিল মাদ্রাসা মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে স্ত্রী মমতাজ বেগমের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে রাজাবাড়ী কাসেমুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মিজানুর রহমান আতিকী, মাওলানা হোসাইন আহমেদ ভুইয়া, নূরুর রহমান মানিক, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম সরকার, সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার, মরহুমের ছেলে এস এম শাহিদুল হোসেন এবং জাকির হোসেন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাসফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল হাসান, বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও মাছরাঙা টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, নূর হোসেন জুয়েল ডাক্তার, বিশিষ্ট সমাজসেবক হাতেম তাই ও মঈদ আহমেদ, আতিকুল ইসলাম মেম্বার, সাহেদাগোপের আমিনুল ইসলাম শাহজাহান, ঘোড়াশালের নাহিদ ওমর সহ মরহুমের আত্মীয়স্বজন, গুণগ্রাহী এবং এলাকার সর্বস্তরের মানুষ।

মরহুম আবুল হাসেম সরকার বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বাঙ্গরা উপজেলা মৈত্রী ফোরামের অন্যতম সদস্য মো. শাহিদুল হোসাইন সরকারের বাবা। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় একশ বছর। তিনি সন্তানসন্ততি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে আবুল হাসেম সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাঙ্গরা উপজেলা প্রেসক্লাব। ক্লাবের পক্ষ থেকে এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির