“লালপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম”
লালপুর(নাটোর)প্রতিনিধি:
ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে নাটোরের লালপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবীর হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও গোপালপুর পৌরসভার আয়োজনে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্কাউট সদস্যসহ সংশ্লিষ্টরা অংশ নেন। উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, আশপাশের এলাকা ও মশার সম্ভাব্য প্রজননস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। একই সঙ্গে মশার বংশবিস্তার রোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
কার্যক্রম চলাকালে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার করা এবং দীর্ঘ সময় পানি জমে থাকতে পারে—এমন স্থানগুলোতে বিশেষ নজর দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবীর হোসেন বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ বিষয়ে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে। মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
Leave a Reply