1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

লালপুরে গ্রামীণফোন টাওয়ারের চোরাই তামার তারসহ যুবক আটক

  • আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন

লালপুরে গ্রামীণফোন টাওয়ারের চোরাই তামার তারসহ যুবক আটক

লালপুর(নাটোর)প্রতিনিধি:

নাটোরের লালপুরে গ্রামীণফোন টাওয়ার থেকে চুরি করা তামার তার উদ্ধারের ঘটনায় এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লালপুর থানার এসআই (নিঃ) মো. গৌতম কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আঙ্গারীপাড়া মৌজায় অভিযান চালায়। অভিযানকালে জনৈক মাহাবুব আলমের লিজ নেওয়া জমিতে স্থাপিত গ্রামীণফোন টাওয়ারের কাছ থেকে চোরাই তামার তার উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে মো. রবিন হোসেন (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি লালপুর উপজেলার আঙ্গারীপাড়া গ্রামের মো. মজনু আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা তামার তার গ্রামীণফোন টাওয়ার থেকে চুরি করা হয়েছিল। এ ঘটনায় আটক রবিন হোসেনের বিরুদ্ধে লালপুর থানায় দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, আটকৃকৃত আসামিকে শনিবার (১২ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির