“কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বামনডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে দিনে-দুপুরে নদী বাঁধ রক্ষার জিওব্যাগ লুট।”
মোঃ সোহেল রানা, জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম)
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন জায়গায় পানি উন্নয়ন বোর্ডের নদী কিনারা রক্ষায় বাঁধ নির্মাণে সিসি ব্লক দেওয়ার সাথে জিওব্যাগ দেওয়া হয়। এতে নদী ভাঙ্গন প্রতিরোধ করতে সক্ষম হলেও দিনের বেলায় এলাকার কিছু অসাধু লোক জিওব্যাগ এর বালু ফেলে ব্যাগ নিয়ে যাচ্ছে যা এলাকা নদী ভাঙ্গন ও জনগণের জীবনমানের হুমকি।
এই বিষয়ে দ্রুত উপরোক্ত মহল, স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ চায় এলাকার সচেতন সমাজ। সেই সাথে নদীর বাঁধ রক্ষার কাজ সঠিকভাবে হচ্ছে কি না সেটি দেখার আহ্বান জানান এলাকার সচেতন যুবসমাজ।
Leave a Reply