1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেটার ব্যবস্থা নিতে হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

  • আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেটার ব্যবস্থা নিতে হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লালপুর(নাটোর)প্রতিনিধি:
নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছে ফ্যাসিবাদের কিছু কিছু মাথা চাড়া দিয়ে ওঠার নমুনা আমরা দেখতে পাচ্ছি, আমরা যেসব ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি সেই ফ্যাসিবাদগুলো যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেটার ব্যবস্থা নিতে হবে।তিনি আরো বলেন, কোন ভাবে লালপুরে আমরা ফ্যাসিবাদের পদচিহ্ন দেখতে চাই না, ফ্যাসিবাদের বিরুদ্ধে সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, কারণ এরা আমাদের সন্তানদের উপর গুলি চালিয়েছে, ১৭ বছর আমাদের উপর জুলুম ও নির্যাতন চালিয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল আরও বলেন, কোন দুর্নীতির ভাগিদার আমরা হতে চাই না, জনপ্রতিনিধিদের প্রতি সাধারণ মানুষের যে বাজে ধারণা তৈরি হয়েছে গত ১৭ বছরের সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তিনি বলেন আমরা সমাজের পরিবর্তন আনতে চাচ্ছি, সমাজে জনগণের জন্য সরকার যেটা দিয়েছে, সেটা সুষম বন্টন করতে হবে, এগুলো কোন নেতার হাতে দেওয়া যাবে না।
এ সময় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মুনজুর রহমান, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির