1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

ঘোড়াঘাটে আদা ক্ষেতের আরালে গোপনে গাঁজা চাষ, ১২ ফুট লম্বা দুটি গাছসহ যুবক গ্রেপ্তার হয়েছে ।

  • আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ জন দেখেছেন

ঘোড়াঘাটে আদা ক্ষেতের আরালে গোপনে গাঁজা চাষ, ১২ ফুট লম্বা দুটি গাছসহ যুবক গ্রেপ্তার হয়েছে ।

মোঃ কায়সার হাবীব পাপ্পু।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে আদা ক্ষেতের আড়ালে অভিনব কায়দায় করা গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ উদ্ধারসহ আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঘোড়াঘাট থানা পুলিশ। গ্রেপ্তার আবু তালেব ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় গোপনে গাঁজা চাষ করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ১০-১২ জনের একটি দল রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে আবু তালেবের বসতবাড়ির উঠানসংলগ্ন আদা ক্ষেত থেকে বিশাল আকৃতির দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছ দুটির একটির ওজন প্রায় ১২ কেজি এবং অপরটির ৮ কেজি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালেব জানান, বিগত ৬-৭ মাস ধরে তিনি নিজের সেবন ও বিক্রির উদ্দেশ্যে আদা চাষের আড়ালে গাঁজার গাছ দুটি পরিচর্যা করে আসছিলেন ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ মাদক গাঁজা চাষের অপরাধে আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে স্থানীয় ইউপি সদস্য সরোয়ার বলেন, আদা ক্ষেতে গাঁজা চাষের এই ঘটনা আমাদের এলাকার জন্য উদ্বেগজনক। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপকর্ম করতে না পারে, সে বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির