1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“২৪ ঘণ্টায় কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০

  • আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

“২৪ ঘণ্টায় কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম”

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় পরিচালিত এসব অভিযানে চোর-ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ২০ জনের মধ্যে পাঁচজন চোর-ছিনতাইকারী, দুজন মাদক ব্যবসায়ী, চারজন মাদক সেবনকারী, সাতজন পরোয়ানাভুক্ত আসামি এবং দুজন ধর্তব্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন।

চোর-ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার পাঁচজন হলেন মো. মিরাজ (২১), মো. রুবেল (২৬), মো. আব্দুর রহমান (৪৬), মিজানুর রহমান ওরফে গিট্টু মিজান (৩০) এবং মো. রমজান (২২)। পুলিশ জানিয়েছে, তাদের কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে টেকনাফের মঈন উদ্দিন ওরফে মাঈন উদ্দিন (৪০) ও তৈয়বা খাতুনকে (৪৩)। মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার চারজন হলেন আবুল হাসিম (২০), আব্দুল মান্নান (২০), তৌহিদুল ইসলাম আরিফ (২৬) ও মাহি (২৪)।

এ ছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. জসিম উদ্দিন (২৮), বিজয় ধর (৪৫), মো. মাহিন (২৬), মো. রুবেল, মো. নাছির (৪০), কামরুল হাসান (৩৯) ও আবদুল মোতালেব (২৮)।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে সাইফুল ইসলাম (২৬) ও মো. সেলিমকে (৫০)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সদর থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির