“মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।
নরসিংদীর মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার বিকেল ৩টায় মনোহরদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্দনবাড়ী চরপাড়ায় আলাউদ্দীন কবিরাজ নূরানী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদুল হাসান।
প্রধান আকর্ষণ ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দায়িত্বশীল, মুফতী লুৎফর রহমান ফরায়েজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনোহরদী বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সফিউল্লাহ,আবাবিল যুব সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক, জনাব সাজিব আল মুমিন এবং মনোহরদী বাজারের সাগর গ্যালারির স্বত্বাধিকারী জনাব মোঃ আসাদুজ্জামান সাগর।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইশা ব্লাড ফাউন্ডেশন মনোহরদীর পরিচালক হাফেজ আনোয়ার তৌহিদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রহমাতুল্লাহ সোহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইশা ব্লাড ফাউন্ডেশন মনোহরদীর সভাপতি জনাব মাওলানা আলী হোসেন।
আয়োজকরা জানান, নব-কমিটির পরিচিতি সভার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে বিশেষ অবদান রাখা সর্বোচ্চ রক্তদাতাদের সংবর্ধনা দেওয়া হবে। মানবিক কাজে স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করা এবং রক্তদানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
Leave a Reply