1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার” জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন।

“জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

  • আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ জন দেখেছেন

“জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন কাউন্সিলের ২০২৬-২৭ মেয়াদের দায়িত্ব হস্তান্তর ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, “যারা সেবা প্রদান করেছে এবং যারা নতুন করে সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে এখানে উপস্থিত হয়েছে, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং তাদের সফলতা কামনা করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে চৌকস একটি গ্রুপ হলো রোভার স্কাউট গ্রুপ। তাদের চিন্তাশীল ও ভিন্নধর্মী কার্যক্রমের মাধ্যমেই তারা এর প্রমাণ দেয়।”

তিনি বলেন, “রোভার স্কাউটে যারা কাজ করে, তাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। কারণ রোভার স্কাউটের মূল স্লোগানই হলো ‘সেবা’। সেবার মানসিকতা নিয়ে যারা নিজেদের উৎসর্গ করে, সমাজে তাদের আমরা নিবেদিতপ্রাণ এবং সর্বোত্তম মানুষ হিসেবে বিবেচনা করি।” প্রশিক্ষণের মাধ্যমে রোভার স্কাউটরা যে শিক্ষা, দক্ষতা ও মূল্যবোধ অর্জন করেছে, তা ব্যক্তিগত, সামাজিক ও প্রাতিষ্ঠানিক জীবনে প্রয়োগের মাধ্যমে তারা ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আজম খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আরএসএল সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুস সালাম।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আরএসএল সাদিয়া আখতারসহ সংশ্লিষ্ট শিক্ষক, রোভার স্কাউট, সিনিয়র রোভার মেট এবং বিদায়ী ও দায়িত্বপ্রাপ্ত রোভার-ইন কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রোভার-ইন কাউন্সিলের বিদায়ী সদস্যরা আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। একই সঙ্গে ২০২৫-২০২৬ কাউন্সিল সনদ ও ক্রিকেট কানিভাল পুরস্কার প্রদান এবং স্কাউটদের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট রোভারদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির