1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার” জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন।

বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন

  • আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ জন দেখেছেন

বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন

রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি মৌলভীবাজার

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতাপাঠ, সৈয়দ মুজতবা আলী সস্মানন প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবি হারুন চৌধুরী প্রথম কাব্যগ্রন্থ “চেতনার প্রান্তসীমায়” এবং লেখক অমিতা মজুমদার এর ছোটগল্প “জল আয়না” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানী ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে বিশ্ব কবিমঞ্চ আয়োজনে প্রথম পর্বে আলোচনা সভায় বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় আহবায়ক কবি পুলক কান্তি ধরের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক নিরঞ্জন অধিকারী। সৈয়দ মুজতবা আলীর উপর প্রবন্ধ পাঠ করেন লিলি শেঠ। অধ্যাপক ডা. কল্যাণ বড়ুয়া, শেগুফতা রব্বানী, আদিবাসী নেতা পিডিশন প্রধান, এডভোকেট গোলাম কিবরিয়া, দেবস্মিতা দে প্রমুখ আলোচনা করেন।

কবিতাপাঠ করেন কবি মোস্তফা দুলাল, মাহবুবুর রহমান, আশফাকুজ্জান, জেসমিন দীপা, শহীদুল জয়, রীনা পন্ডিত, রাজিয়া সুলতানা পিংকি, রনি উইলিয়াম গোমেজ, মোনায়েম খান। আবৃত্তি করেন আবৃত্তিঘর এর মীম, দোহা, মাহিরা, সারাহ্, মিরহা, জুন।

উদ্বোধনী সঙ্গীত করেন বিপাশা বনিক। সঙ্গীত পরিবেশন করেন এসএস সঙ্গীত চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রসাদ দাস, পুস্পাদাস, মোঃ সাইফুল ইসলাম রুমি। যন্ত্র সংগীত তবলা পার্থ সাথী দাস।

নৃত্য পরিবপশন করেন অকিড একাডেমির নৃত্য শিল্পীরা। একক নৃত্য পরিবেশন করেন অংকিতা। দলীয় নৃত্য পরিবেশন করেন অস্পা, মিশিতা, কেকা, সকাল, পিউ। নৃত্য পরিচালনায় ছিলেন করবী বড়ুয়া।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য রূপালী বড়ুয়ার স্বামী জুয়েল বড়ুয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানমালা সঞ্চালনায় ছিলেন রূপালী বড়ুয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির