1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“রংপুর সিটি কর্পোরেশনের প্রতিকী নতুন নাম জিরো বাজেট সিটি কর্পোরেশন”

  • আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৮৪ জন দেখেছেন

“রংপুর সিটি কর্পোরেশনের প্রতিকী নতুন নাম জিরো বাজেট সিটি কর্পোরেশন”

কবির হোসেন,জেলা প্রতিনিধি রংপুর।

বাজেট বরাদ্দে বৈষম্যের প্রতিবাদে রংপুরবাসী আজ এক অনন্য এবং শান্তিপূর্ণ আন্দোলনের আয়োজন করে নজির স্থাপন করেছে। রংপুর সিটি কর্পোরেশনের প্রধান ফটকে টাঙানো হয়েছে একটি ব্যতিক্রমধর্মী ব্যানার, যেখানে লেখা ছিল—”জি’রো বাজেট সিটি কর্পোরেশন”। এই ব্যানার রংপুরবাসীর দীর্ঘদিনের ক’ষ্ঠ ও ব’ঞ্চনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

জাতীয় বাজেটে রংপুর অঞ্চলকে যথাযথ গুরুত্ব না দেওয়ার ফলে এখানকার অবকাঠামো, নাগরিক সেবা এবং জীবনমান দিন দিন পেছনে পড়ে যাচ্ছে—এমন অভিযোগ বহুদিনের। এর প্রতিবাদে আজ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এক প্রতীকী কর্মসূচিতে।

তাদের কণ্ঠে শোনা যায় স্পষ্ট দাবি—“উন্নয়ন চাই, অধিকার চাই, বৈ’ষম্য নয়!”

স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, এই ব্যানার ও প্রতিবাদ শুধুমাত্র একটি আন্দোলন নয়, বরং এটি রংপুরবাসীর একটি সুসংগঠিত ও যৌক্তিক দাবি। “জি’রো বাজেট” শব্দবন্ধটি হয়ে উঠেছে সরকারের কাছে একটি তীব্র বার্তা—যেখানে রংপুরকে বারবার উপেক্ষা করা হয়েছে, তারই প্রতিক্রিয়ায় এই শান্তিপূর্ণ উদ্যোগ।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এই কর্মসূচির ছবি ও বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় নাগরিক ও উন্নয়নকর্মীরা বলছেন, সরকার যদি দ্রুত রংপুরের বাজেট বৈ’ষম্য নিরসনে উদ্যোগ না নেয়, তাহলে ভবিষ্যতে আরও এরকম প্রতীকী কর্মসূচি দেখা যেতে পারে।

এখন প্রশ্ন হলো—এই স্পষ্ট বার্তা সরকার এবং নীতিনির্ধারকদের কর্ণগোচর হবে কি না?
রংপুরবাসী আজ তাদের ঐক্য ও সচেতনতার পরিচয় আবারও দিয়েছে। এবার পালা সরকারের—রংপুরের প্রতি দীর্ঘদিনের অ’বহেলা দূর করার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির