“বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন
ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন”
জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ও জঙ্গল ইউনিয়ন পরিষদে অনলাইন জন্ম নিবন্ধন কার্যক্রম, তথ্য সেবা কেন্দ্র, গ্রাম আদালত ব্যবস্থাপনা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক কল্যাণ চৌধুরী।
বুধবার সকাল ১১ টায় বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের অনলাইন জন্ম নিবন্ধন কার্যক্রম ও তথ্য সেবা কেন্দ্র পরিদর্শন। দুপুর ১টায় জঙ্গল ইউনিয়ন পরিষদের অনলাইন জন্ম নিবন্ধন কার্যক্রম, তথ্য সেবা কেন্দ্র এবং গ্রাম আদালত ব্যবস্থাপনা ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন। এসময় জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল কুমার বসু সহ ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,মাঠপর্যায়ে সরকারের সেবামূলক কার্যক্রম গতিশীল করতে এবং উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতেই এই পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী
Leave a Reply