1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি।

  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ জন দেখেছেন

ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি।

মোঃ কায়সার হাবিব পাপ্পু ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আমন ধান চাষাবাদের জন্য দেশজুড়ে খ্যাতি অর্জন করা এই অঞ্চলে এবার বাম্পার ফলন হওয়ায় দারুণ খুশি স্থানীয় কৃষকরা।
উপজেলার মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকদের আমন ক্ষেতের সোনালী শীষ বাতাসে দোল খাচ্ছে। কৃষকরা বলছেন, এ বছর কিছু কিছু জমিতে মাজরা পোকার আক্রমণ দেখা দিলেও এবং শুরুতে সারের কিছুটা সংকট তৈরি হলেও তারা তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা এবার আশানুরূপ ফলন পাওয়ার আশা করছেন। আগাম জাতের আমন ধান ইতোমধ্যে কাটা-মাড়াই শুরু হয়েছে। এই ধান ঘরে তোলার পর ওই জমিতেই আগাম আলু চাষাবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। তাদের ধারণা, প্রতি বিঘা জমিতে ১৬ থেকে ১৮ মণ পর্যন্ত ধানের ফলন পাওয়া যাবে।
এদিকে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শ ও তদারকির কারণে ধানের ফলন বেশ ভালো হয়েছে। এবারে আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাড়ে ১৬ হাজার হেক্টর, তবে তা ছাড়িয়ে রেকর্ড সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান জানান, এ বছর মাঠের সার্বিক চিত্র খুবই ভালো। কৃষকদের সঠিক সময়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হয়েছে, যার ফলে কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পেরে কৃষকরা আনন্দিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির