1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“বগা সেতু নির্মাণে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে ড. মাসুদের বৈঠক”

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৬৮ জন দেখেছেন

“বগা সেতু নির্মাণে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে ড. মাসুদের বৈঠক”

এস,এম, ইয়াছিন শামীম (দুমকি উপজেলা প্রতিনিধি)

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা সেতু নির্মাণে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছেন বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। বুধবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ড. মাসুদ জানান, পটুয়াখালী জেলার বাউফল উপজেলাসহ ৪ উপজেলার ২২ লাখ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা—বগায় তেতুলিয়া নদীতে ফেরির পরিবর্তে একটি সেতু নির্মাণ। বিগত সময়ে ক্ষমতাসীনদের রাজনৈতিক সদিচ্ছার অভাবে বগা সেতু নির্মাণ করা হয়নি।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবিরের কাছে বাউফলবাসীর পক্ষ থেকে বগা সেতু নির্মাণের দাবি জানানো হলে তিনি আন্তরিকতার সঙ্গে সেতু নির্মাণের আশ্বাস প্রদান করেন। এরই ধারাবাহিকতায় সেতু নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে জানতে আজ সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) কাজ প্রায় শেষের দিকে। পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

এসময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বগা সেতু নির্মাণ তাঁর কিংবা তাঁর দলের একক প্রচেষ্টা নয়—এর কৃতিত্ব বাউফলবাসীর। তিনি আগামীতে বাউফলবাসীকে সঙ্গে নিয়ে আধুনিক বাউফল গড়ার প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, যেকোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বাউফলবাসীকে সঙ্গে নিয়ে তিনি সোচ্চার থাকবেন। এসময় তাঁর সঙ্গে বাউফল ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির