1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ”

  • আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ জন দেখেছেন

“জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ”

মোঃ সারোয়ার হোসেন অপু, জেলা প্রতিনিধি,নওগাঁঃ

নওগাঁর বদলগাছীতে জেরিন কিন্ডারগার্টেন স্কুলের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।

জানা যায়, ১৯ সেপ্টেম্বর/২৬ (শনিবার) দুপুর ১২ টায় জেলার বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউপির শিবপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও জেরিন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক এবং দৈনিক আজকের জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার (নওগাঁ ) সাংবাদিক ফরহাদ হোসেনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সরেজমিনে বার্তার বদলগাছী উপজেলা প্রতিনিধি
সিনিয়র সাংবাদিক মোঃ ফেরদৌস হোসেন, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক করোতোয়ার বদলগাছী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু, প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক ও উপজেলা কিন্ডারগার্টেন আ্যসোসিয়েশনের সভাপতি জাতীয় দৈনিক ইত্তেফাক এর বদলগাছী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাফিজার রহমান, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান (জিয়া), বদলগাছী উপজেলা ছাত্র দলের সদস্য শাহিনুর আলম, মোঃ নাহিদ রানা, বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জয়সাগর পত্রিকার বদলগাছী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক সুবাস চন্দ্র সহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও অভিভাবিকা, কোমলমতি মেধাবী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ শিক্ষার্থীদের দিক নির্দশনা দিয়ে ও অভিভাবকদের সচেতনা মূলক বক্তব্য রাখেন।
বিদ্যালয় কর্তৃক প্রাপ্ত তথ্যমতে ২০২৫ সালের কিন্ডারগার্টেন আ্যসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় এই বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হয়েছেন।
৪২ শিক্ষার্থীদের মাঝে অতিথি গণ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। গত বছরের এই বিদ্যালয় থেকে আ্যসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় ১৭ জন শিক্ষার্থী ট্যালেন্ডপুল বৃত্তি এবং ২৫ সাধারণ গ্রেডের বৃত্তি প্রাপ্ত হয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের নার্সারী শ্রেণির ক্ষুদে শিক্ষার্থী নূরানী নুসরাত বলেন, আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আমাদেরকে পুরস্কার দেওয়া হয় এজন্য আমি অনেক খুশি।

নার্সারি শ্রেণির জান্নাতুন মাওয়ার দাদি সুরাইয়া হক বলেন, স্কুলটি খুব ভালো। শিক্ষকগণ খুব ভালো পাঠদান করান। তাদের আচার আচরণ ও খুব ভালো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির