1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ জন দেখেছেন

“ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত”

আব্দুল্লাহ
জেলা প্রতিনিধি টাঙ্গাইল

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) বিকেল ৩টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) এর সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রনি, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, সদস্য আবদুল্লাহ, হ্যাপি আক্তার, জুয়েল রানা, আলমগীর হোসেন, তোফাজ্জল হোসেন, আনিস প্রমুখ । মাসিক সভায় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের প্রত্যেক সদস্য সংগঠন এর অতীত বর্তমান ও ভবিষ্যত কার্যক্রম নিয়ে নিজ নিজ অভিমত ব্যক্ত করেন । সাধরন সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) বলেন, ” ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ক্লাবের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে । সংগঠন পরিপন্থী যে কোন কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে এবং এই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে “। সভায় সম্প্রতি অনুষ্ঠিত ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব এর বার্ষিক নৌকা ভ্রমণ-২০২৬ এর বিষয়ে আলোচনা করা হয়েছে । ক্লাবের সকলের সম্মিলিত মতামত এর ভিত্তিতে মোঃ দেলোয়ার হোসেন এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে পুনরায় সংগঠনে স্বপদে সংযুক্ত করা হয়েছে ।
মাসিক সভায় উপস্থিত সকলেই নিজদের বক্তব্যে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) কে দৈনিক বাংলাদেশ সমাচার এর ধনবাড়ী উপজেলা প্রতিনিধি হওয়ায় অভিনন্দন জানান । সভায় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) মাসিক সভায় নির্দিষ্ট সময়ে সবাইকে উপস্থিত হয়ে যার যার অভিমত এবং পরামর্শ ব্যক্ত করার জন্য ধন্যবাদ জানান ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির