1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড এর বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠান অনুষ্ঠিত।

  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৩ জন দেখেছেন

শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড এর বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠান অনুষ্ঠিত।

মৌলভীবাজার জেলা প্রতিনিধি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট স্লোগান নিয়ে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা শহরের ভানুগাছ সড়কস্থ ট্রি ভ্যালী কনফারেন্স হলে স্বপ্ন শহর প্রপাটিজ লিমিটেড এর এসিস্ট্যান্ট ম্যানেজার লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসএসপিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খোরশিদ আলম।

ছালেহ আহমদ ও শ্রাবন্তী করের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এসএসপিএল এর পরিচালক,সিলেট বিভাগীয় কো অর্ডিনেটর কাজল সাহা, এস,এস,পিএল এর পরিচালক,জনাব, মোঃ মাসুদ পারভেজ, এসএসপিএল এর এজিএম মোঃ মিছবাহ উদ্দিন, এমদাদুল হক বাদশা,বিশিষ্ট ব্যবসায়ী, এসএসপিএল এর সুপারভাইজার রিপন কান্তি ধর রুপক।
মাওলানা আবুল কাশেমের পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং প্রদীপ চন্দ্র দেবনাথের পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ডাঃ সৈয়দ কামরুজ্জামান। এসময় অন্যন্যদের মাঝে আবুল কাশেম খান, এসএসপিএল এর সুপারভাইজার, নিত্যানন্দ দেব বাবুল, ডাঃ হিমাচল দত্ত, অশোক দাস, ডাঃ রাধা কান্ত দাস, জয়নাল মিয়া, ফকরুল ইসলাম, আমীর উদ্দিন, পিষুষ দেবনাথ, সুলেমান হোসেন, সুবাস চন্দ্র সরকার, বিনয় কান্তি দেবনাথ, নুরুল ইসলাম সারজুল, ইসমাইল হোসেন লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি এসএসপিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খোরশিদ আলম তার বক্তব্যে বলেন, অনেকেই নিজের একটি বাসা তৈরি করতে পারেন না। বছরের পর বছর ভাড়া বাসায় থাকেন। তাই স্বল্প কিস্তির মাধ্যমে কোন প্রকার ডাউন পেমেন্ট ছাড়া নিম্নবৃত্ত, মধ্যবৃত্তরা নিজের একটি ফ্ল্যাটে থাকতে পারেন সেই আলোকে স্বপ্ন শহর প্রপাট্রিজ কাজ করে যাচ্ছে। এস,এস,পিএল পরিচালক জনাব,মাসুদ পারভেজ বলেন আমরা সাধারন মানুষকে নিয়ে কাজ করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে।
এসএসপিএল এর পরিচালক কাজল সাহা ট্রেনিংটি প্রজেক্টরের মাধ্যমে পরিচালনা করেন। শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদেরকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির