“তাড়াইলে রাজিয়া কুলসুম হিফজুল কুরআন
মহিলা মাদ্রাসার ৩ বার্ষিক মাহফিল অনুষ্ঠিত”
রুহুল আমিন কাঞ্চন (তাড়াইল প্রতিনিধি)
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বোররগাও পশ্চিমপাড়া ‘ইতালি ভবন’ সংলগ্ন রাজিয়া কুলসুম হেফজুল কুরআন মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে আজ (২৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ৩ বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় ।
তাড়াইলে এই ঐতিহাসিক মাহফিল ঘিরে হাজার হাজার মানুষের আগমন ঘটেছে যা এই উপজেলার জন্য এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
মাহফিলে আগত মানুষদের মধ্যে করেছেন খাবার বিতরণ, যা পূর্বে কোন মাহফিলে দেখা যায়নি।
অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, একক পৃষ্ঠপোষক ও বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আলহাজ জুবায়ের আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় এই বিশাল দ্বীনি মহাসভার আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আয়োজিত ব্যতিক্রমী এই মাহফিলের জন্য জনসাধারণের কাছ থেকে কোনো ধরনের চাঁদা বা কালেকশন করা হয়নি, যা এলাকায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
আজ ২৩সেপ্টেম্বর রোজ বুধবার সকাল ৯ টা থেকে কোরআন প্রতিযোগিতার মধ্য দিয়ে কুরআন ওয়াজ মাহফিলের সূচনা হয় ,বয়ান চলবে একটানা রাত্র ৯ পর্যন্ত। এই ঐতিহাসিক সভায় দেশবরেণ্য ও শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ তাত্ত্বিক বয়ান পেশ করেন। মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী। এছাড়াও পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে বিশেষ বয়ান পেশ করবেন প্রখ্যাত মোফাচ্ছিরে কুরআন মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মাওলানা সিবগাতুল্লাহ নূর এবং মুফতি আব্দুল্লাহ সাহেব, আল্লামা শফিকুর রহমান জালালাবাদী।
তাছাড়াও উপজেলার শতাধিক স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
৯ জন হাফেজাদের মধ্যে নয়টি আকর্ষণীয় পুরস্কার তুলে দেন
অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব জুবায়ের আহমেদ।
মাদ্রাসার মুহতামিম মাওলানা অলিউল্লাহ জানান, নারী শিক্ষার বিস্তার এবং পবিত্র কুরআনের হাফেজা তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত এই মাদ্রাসার বাৎসরিক মাহফিলটি প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত সুশৃঙ্খলভাবে আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাহফিল প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রয়েছে। গভীর রাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে।
Leave a Reply