মির্জাগঞ্জ উপজেলা কাকড়াবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলোচনায় যারা।
মোঃ সাকির হাওলাদার
স্টাফ রিপোর্টার বরিশাল বিভাগ
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা ৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সাবেক দুই বারের চেয়ারম্যান একেএম মোজাম্মেল হক কালাম, তিনি বলেন জনগণ যদি আমাকে নির্বাচন করতে বলেন তাহলে জনগণ ও ইউনিয়ন উন্নয়ন স্বার্থে নির্বাচন করতে পারি ।
এরই মধ্যে চেয়ারম্যান পদে ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য মো. কামাল হোসাইন বাবুল ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মোজাম্মেল হোসেন মজনু খাঁন, এর নাম বিভিন্ন মহলে আলোচনায় এসেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, আলোচনায় থাকা ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। সামাজিক ও ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি বিভিন্ন স্থানীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের পরিচিতি ধরে রাখছেন। তবে আলোচনায় থাকা ব্যক্তিদের মধ্যে কারা শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবেন, তা এখনো নিশ্চিত নয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা থাকলেও এখন পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ভোটারদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলে প্রার্থীদের কার্যক্রম ও নির্বাচনী প্রচারের ওপর ভিত্তি করে ভোটারদের অবস্থানও পরিবর্তিত হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনায় থাকা ব্যক্তিদের কারও প্রার্থীতা এখনো চূড়ান্ত না হওয়ায় তাদের বর্তমান অবস্থানকে সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক অবস্থান হিসেবেই দেখছেন স্থানীয়রা। নির্বাচনী তফসিল ঘোষণা ও প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর পরিস্থিতি আরও স্পষ্ট হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ মে কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মো. সেলিম মিয়া চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় আছেন তাঁর পরিবার থেকে নির্বাচন না করার সিদ্ধান্ত তিনি সুস্থতাবোধ করলে নির্বাচন করতে পারেন বলে পারিবারিক সিদ্ধান্তে আসবে বলে মনে করেন।
##
মোঃ সাকির হাওলাদার
স্টাফ রিপোর্টার বরিশাল বিভাগ
তারিখ -২৫/০৯/২০২৬ইং
Leave a Reply