1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খাগড়াছড়ি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা: স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ, কর নয় সেবার প্রতিশ্রুতি”

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৫৮ জন দেখেছেন

“খাগড়াছড়ি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা: স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ, কর নয় সেবার প্রতিশ্রুতি”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।

২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৩কোটি ৫৭লাখ ৯৭ হাজার ৭২৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে খাগড়াছড়ি পৌরসভা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর আয়োজনে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।

বাজেটে রাজস্ব আয় ও ব্যয় উভয়ই ১৩ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৭২৯ টাকা ধরা হয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ দিক হচ্ছে, এ বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। বরং নাগরিক সেবা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ:

বাজেটের সবচেয়ে বড় অংশ বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে। পৌর প্রশাসক জানান, “শহরের নাগরিকদের জন্য সুস্থ, পরিচ্ছন্ন ও নিরাপদ জীবন নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

এই বরাদ্দ থেকে করা হবে,স্বাস্থ্যসেবা ব্যবস্থার মানোন্নয়ন,পরিচ্ছন্নতা কার্যক্রম,মশা নিধন অভিযান,স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম,পৌর স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি।

সর্বনিম্ন বরাদ্দ টেলিফোন ও ওয়াইফাই খাতে:

বাজেটে সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে টেলিফোন ও ওয়াইফাই বিল খাতে, যা দেখায় পৌর প্রশাসনের মিতব্যয়ী মনোভাব এবং অপ্রয়োজনীয় খরচে রাশ টানার দৃষ্টান্ত।

কর নয়, জনগণের পাশে পৌরসভা:

নাজমুন আরা সুলতানা বলেন, “বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নাগরিকদের ওপর নতুন করে করের বোঝা চাপানো অনুচিত। তাই বিদ্যমান কর কাঠামোর ভেতরেই উন্নয়ন কাজ চালিয়ে যাব।”

উল্লেখযোগ্য উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে,ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন,রাস্তা মেরামত,সড়কবাতি স্থাপন,বর্জ্য ব্যবস্থাপনা,পাইপলাইনের সংস্কার,জলাবদ্ধতা নিরসন

বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা স্বচ্ছ বাজেট ব্যবস্থাপনা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং উন্নয়ন পরিকল্পনাগুলোর বাস্তবায়নে তদারকি বাড়ানোর আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির