1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“জবি তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের কমিটি গঠন

  • আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ জন দেখেছেন

“জবি তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের কমিটি গঠন”

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সাদিয়া সুলতানা রিমি ও সাধারণ সম্পাদক পদে মোঃ মোসাববীর হোসেন মনোনীত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন আহমেদ, প্রক্টর প্রফেসর ড. মোঃ আজম খান এবং সংগঠনের উপদেষ্টা ইসরাফিল আলম রাফেলের যৌথ স্বাক্ষরে এই কমিটি প্রকাশ করা হয়।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি কাজী আরাফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা হাবীব, অর্থ সম্পাদক আতিয়া তাহিরা ইতুমনি, দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাফি, উপ-দপ্তর সম্পাদক আরাফাত নাফিজ ও নাদিরা হক অর্পা, প্রচার সম্পাদক লাবনী আক্তার শিমলা, উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও মোছাঃ আরশী আক্তার সানী, প্রশিক্ষণ সম্পাদক মোঃ রিশাদ আহমেদ, উপ-প্রশিক্ষণ সম্পাদক সুরাইয়া বিনতে হাসান, পাঠচক্র ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুজ্জামান।

একই সাথে তথ্য সম্পাদক পদে আহমেদ রাফিদ, উপ-তথ্য সম্পাদক ইমামুল হোসেন ইয়াস এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মোঃ কামরুল হাসান দায়িত্ব পেয়েছেন। সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন মোঃ তানজিম হোসেন, মোঃ মারুফ রহমান ও লাবনী আক্তার কবিতা।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তামান্না ইসলাম, মোছাঃ রাতিয়া খাতুন, নুসরাত জাহান স্মরণিকা, সাদিয়া ইসলাম কাশফিয়া, তানিয়া আক্তার, মোহাম্মদ ইয়াসিন ও মোঃ আল-আমিন হোসাইন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তরুণ লেখকদের লেখনী ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির