1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

খুলনায় এক ব্যাগ রক্তের অপেক্ষায় মৃত্যুর সাথে লড়ছে ৮ বছরের হাফেজা : ২৮ পারা কোরআনের মুখস্থ, বাঁচার জন্য চাই সকলের সহানুভূতি।

  • আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ জন দেখেছেন

খুলনায় এক ব্যাগ রক্তের অপেক্ষায় মৃত্যুর সাথে লড়ছে ৮ বছরের হাফেজা :
২৮ পারা কোরআনের মুখস্থ, বাঁচার জন্য চাই সকলের সহানুভূতি।

খুলনা জেলা প্রতিনিধি
সে মাত্র ৮ বছরের কন্যা। ছোট্ট বয়সেই মুখস্থ করেছে ২৮ পারা কোরআন। স্বপ্ন ছিল ৩০ পারার হাফেজা হবে। কিন্তু সেই স্বপ্নের মাঝেই নেমে এসেছে মৃত্যুর অন্ধকার। জটিল রোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেলের একটা বেডে এখন জীবন-মৃত্যুর সাথে লড়ছে শিশুটি।
ডাক্তাররা জানিয়েছেন, তার শরীরের প্লাটিলেট মাত্র ৭০০০ এ নেমে এসেছে। যা স্বাভাবিকের চেয়ে অনেক অনেক কম। এই মুহূর্তে তার শরীরে এক ব্যাগ O- নেগেটিভ রক্ত না দিলে বড় বিপদ হতে পারে।
শিশুটি তানযীমুল উম্মাহ মহিলা শাখার ছাত্রী। কোমল কণ্ঠে কোরআন তেলাওয়াত করে সকলের মন জয় করেছিল। আজ সেই কণ্ঠ নিস্তেজ। হাসপাতালের সাদা বিছানায় শুয়ে সে শুধু বাঁচতে চায়।
পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। তার বাবা-মা অসহায়ের মতো দিন গুনছেন। একটু সহযোগিতা, এক ব্যাগ রক্ত পেলেই হয়তো আবার সুস্থ হয়ে কোরআনের পাখি ঘরে ফিরবে।
রক্তদানে ইচ্ছুক কোনো হৃদয়বান মানুষ অথবা কোনো তথ্য থাকলে 01757567878 এই নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন পরিবার।
সমাজের বিত্তবান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের কাছে আকুল আবেদন—আসুন, আমরা সবাই মিলে এই ফুলের মতো শিশুটিকে বাঁচাই। আপনার একটু সহানুভূতি, একটা শেয়ার হয়তো একটি জীবন বাঁচাতে পারে।
মোক্তার হোসেন।
খুলনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির