1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করেন মা শিশু সমাজকল্যাণ মন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ জন দেখেছেন

“ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করেন মা শিশু সমাজকল্যাণ মন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী”

মোঃ কায়সার হাবীব পাপ্পু।

ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও প্রাচীন মোঘল আমলের ঐতিহ্যবাহী সুজা মসজিদ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তাঁরা ঘোড়াঘাট পৌরসভায় অবস্থিত প্রাচীন মোঘল আমলের দুর্গটি পরিদর্শন করেন। পরে তাঁরা ঘোড়াঘাট উপজেলার ৪ নং ইউনিয়নে অবস্থিত প্রায় ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক সুজা মসজিদ পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ঐতিহ্যবাহী এই নিদর্শনগুলো সংরক্ষণের বিষয়ে সরকারের দৃঢ় প্রতিশ্রতির কথা জানান দুই মন্ত্রী। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “আমরা সুজা মসজিদ ও ঘোড়াঘাটের দুর্গ দ্রত সংরক্ষণ ও সংস্কারের ব্যবস্থা নেব। এলাকার মানুষসহ দেশের নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস ও ঐতিহ্য জানতে পারে, সে পদক্ষেপ দ্রত গ্রহণ করা হবে।”
এ সময় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম জানান, ঘোড়াঘাটের দুর্গ ও সুজা মসজিদের ঐতিহ্য রক্ষায় দ্রত সংস্কারকাজ শুরু করা হবে।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জিদান আল মুসা, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার মিলন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ প্রিন্ট মিডিয়া ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

মোঃ কায়সার হাবীব পাপ্পু
ঘোড়াঘাট,(দিনাজপুর)প্রতিনিধি।
তারিখঃ-২৬.০৯.২০২৬ ইং
মোবাইল-০১৭১২৩৮৩১৪৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির