1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

রংপুরের গঙ্গাসড়ায় নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে গংগাচড়ায় বিএনপির বিক্ষোভ”

  • আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ জন দেখেছেন

“রংপুরের গঙ্গাসড়ায় নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে গংগাচড়ায় বিএনপির বিক্ষোভ”

নুর ইসলাম নোবেল স্টাফ রিপোর্টার;
‎পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের গংগাচড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎
‎শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ডাকবাংলো চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাকওয়া মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
‎গংগাচড়া উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক-১ আপেল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক-২ মিজানুর রহমান লুলু।
‎
‎এ ছাড়া বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, কোলকোন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান বেন্জু, লক্ষ্মীটারী ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
‎
‎সমাবেশে মো. চাঁদ সরকার বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার কোনো সুযোগ দেওয়া হবে না। বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এসব অপচেষ্টার প্রতিবাদ জানাবে।
‎
‎ওয়াহেদুজ্জামান মাবু বলেন, দেশ ও জনগণের স্বার্থে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের উসকানি বা নৈরাজ্যের ফাঁদে পা না দিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকতে হবে। গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎
‎সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য কিংবা দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এসব অপচেষ্টার প্রতিবাদ জানানোর আহ্বান জানান তাঁরা।
‎
‎পরে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির