1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী উন্নত চুকবল প্রশিক্ষণ শুরু”

  • আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ জন দেখেছেন

“খাগড়াছড়িতে তিন দিনব্যাপী উন্নত চুকবল প্রশিক্ষণ শুরু”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘উন্নত চুকবল প্রশিক্ষণ কর্মসূচি’। জেলার চুকবল খেলোয়াড়দের দক্ষতা ও কৌশলগত সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।।
শনিবার (২৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ি স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থা’র এডহক কমিটি’র সদস্য সচিব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক ও বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য সাইফুল্লাহ মুনির,

তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী খেলোয়াড়দের চুকবলের নিয়ম-কানুন, খেলার কৌশল, বল নিয়ন্ত্রণ, দলীয় সমন্বয়, শারীরিক সক্ষমতা ও মাঠের শৃঙ্খলাসহ আধুনিক চুকবল চর্চার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, খাগড়াছড়িতে চুকবলের প্রসার এবং সম্ভাবনাময় খেলোয়াড়দের দক্ষতা বিকাশে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে জেলার খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরার সুযোগ তৈরি হবে।
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও দলীয় চেতনা বিকাশের পাশাপাশি চুকবলকে জনপ্রিয় করে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির