1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

ঘোড়াঘাটে নিখোঁজ স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সাংবাদিক সম্মেলন ।

  • আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ জন দেখেছেন

ঘোড়াঘাটে নিখোঁজ স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সাংবাদিক সম্মেলন ।

মোঃ কায়সার হাবীব পাপ্পু । ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজ স্বামী আলমগীর সিদ্দিককে ফিরে পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী ও সন্তান।

তাকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিখোঁজের পরিবার।

রোববার ঘোড়াঘাটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এ সময় নিখোঁজ আলমগীর সিদ্দিকের স্ত্রী, সন্তান, মা-বাবা ও স্বজনরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নিখোঁজ আলমগীরের সন্তান শোভন জানান, আলমগীর সিদ্দিক গত ২২ সেপ্টেম্বর তারিখে সকাল দশটায় গাইবান্ধা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকে নিখোঁজ হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়ি, সম্ভাব্য বিভিন্ন স্থানসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় ঘোড়াঘাট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। যার জিডি নং- ৯৬৫, তাং- ২৪/৯/২০২৬ইং। তবে নিখোঁজের ৫ দিন পেরিয়ে গেলেও আলমগীরের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।

সংবাদ সম্মেলনে আলমগীর সিদ্দিকের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে ছাড়া সন্তানদের নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছি। তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন—আমরা কিছুই জানি না। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, দ্রুত তাকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিন।

পরিবারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, আলমগীরকে কেউ আটকে রেখেছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। তাকে উদ্ধারে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির