1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

পাহাড়ের মেয়েদের চোখে বিশ্বকাপের স্বপ্ন, আমি পাশে থাকবো-সাংসদ ওয়াদুদ ভূঁইয়া”

  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

“পাহাড়ের মেয়েদের চোখে বিশ্বকাপের স্বপ্ন, আমি পাশে থাকবো-সাংসদ ওয়াদুদ ভূঁইয়া”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি।।
‘আমরা চাই, আজকের এই খেলোয়াড়দের মধ্য থেকেই কেউ একদিন জাতীয় দলে খেলবে, বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তোমরা নিয়মিত অনুশীলন করো, এগিয়ে যাও। তোমাদের যেকোনো সহযোগিতায় আমরা পাশে থাকব।’—খাগড়াছড়িতে নারী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
তিনি বলেন, ‘তোমরা যে খেলছো, টুর্নামেন্টকে এগিয়ে নিচ্ছো, এটা শুধু খেলা নয়; নারী ফুটবলকে এগিয়ে নেওয়ার একটি বড় উদ্যোগ। সরকার নারী খেলোয়াড়দের এগিয়ে নিতে কাজ করছে। আমাদেরও মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে।’
ওয়াদুদ ভূঁইয়া বলেন, অনেক খেলোয়াড়ের পরিবার আর্থিকভাবে স্বচ্ছল নয়। নানা প্রতিকূলতার মধ্যেও তারা খেলাধুলা চালিয়ে যাচ্ছে। এজন্য খেলোয়াড়দের পাশাপাশি তাদের পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তোমাদের পরিবার শুধু একজন খেলোয়াড় তৈরি করছে না, দেশ ও জাতির জন্য সম্পদ তৈরি করছে।’
পাহাড়ের মেয়েদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘ঋতুপর্ণা চাকমার মতো খেলোয়াড়রা আমাদের গর্ব। আমরা চাই, তোমাদের মধ্য থেকেও আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসুক।’
রোববার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের (সিজন-১) ফাইনাল, ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিদপ্তর থেকে খাগড়াছড়ির সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার আট উপজেলার বিভিন্ন ক্লাব, একাডেমি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পরে ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এর আগে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় খাগড়াছড়ি ফুটবল একাডেমি ও পার্বত্য ফুটবল একাডেমি। ম্যাচে পার্বত্য ফুটবল একাডেমিকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খাগড়াছড়ি ফুটবল একাডেমি।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম, ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন পর্যায়ের ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির