1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ কল প্রজেক্ট এর পক্ষে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন”

  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ জন দেখেছেন

“দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ কল প্রজেক্ট এর পক্ষে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন”

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর রোগ প্রতিরোধে ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ৭টা হতে ইউনিয়নের বিন্দুরচর গ্রামে গবাদিপশুকে টিকা

উন্নয়ন সংঘ ও গেইন এর যৌথ কারিগরি সহায়তায় এবং সুইজারল্যান্ড অর্থায়ননে পরিচালিত Climate Action at  Local Level (CALl) প্রজেক্টের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং গবাদিপশুর রোগ প্রতিরোধে স্থানীয় খামারি ও পশুপালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়।

ক্যাম্পেইনে দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কারিগরি সহায়তায় ডাংধরা ইউনিয়ন ভ্যাক্সিনেটর মো. ফরিদুল ইসলাম এবং এআই টেকনিশিয়ান নজরুল ইসলাম গবাদিপশুর টিকাদান কার্যক্রম পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান মো: আজিজুর রহমান,  উন্নয়ন সংঘের, ফিল্ড অর্গানাইজার নজরুল ইসলাম এবং প্রকল্পের এমএসপি সদস্যবৃন্দ।

ক্যাম্পেইনে গবাদিপশুকে লাম্পি স্কিন ডিজিজ (LSD), ক্ষুরারোগ (FMD),  তড়কা ও বাদলা রোগের ভ্যাকসিন প্রদান করা হয়। আয়োজকরা জানান, গবাদিপশুর রোগ প্রতিরোধ, প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় খামারি ও পশুপালকরা এ ধরনের ভ্যাকসিন ক্যাম্পেইন আয়োজন করায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির