1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত”

  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ জন দেখেছেন

“খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি।।
‘ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা: তথ্য মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা’—প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে এবং নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর সহযোগিতায় সদর উপজেলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ধনেশ্বর দেওয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার শুধু তথ্য পাওয়ার সুযোগ নয়; এটি নাগরিকের ক্ষমতায়ন, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠান কীভাবে কাজ করছে, জনগণের অর্থ কোথায় ও কীভাবে ব্যয় হচ্ছে এবং নাগরিক সেবা কীভাবে দেওয়া হচ্ছে—এসব বিষয়ে আইনসম্মত তথ্য জানার সুযোগ নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল করে তোলে।
বক্তারা আরও বলেন, ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে ভুল, অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্যও দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এ অবস্থায় নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই এবং সঠিক তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে কার্যকরভাবে জনসচেতনতা তৈরি করা সম্ভব।
সভায় নাগরিকদের তথ্য অধিকার আইন সম্পর্কে জানার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আইনসম্মতভাবে প্রয়োজনীয় তথ্য চাওয়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তথ্য প্রকাশ ও সরবরাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সিনিয়র প্রকল্প অফিসার পল ত্রিপুরাসহ ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি৷।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির