1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে ২হাজার শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ জন দেখেছেন

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে ২হাজার শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ
আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।

পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও জলবায়ু সচেতনতা বাড়াতে নরসিংদীর মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে উপজেলার তারাকান্দী উচ্চ বিদ্যালয়, নোয়াকান্দী হাজী আলীম উদ্দীন উচ্চ বিদ্যালয় ও অর্জুনচর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির দেশব্যাপী ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কার্যক্রমের অংশ হিসেবে কর্মসূচিটির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

তারাকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্য সচিব ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল এবং সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স।

আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদত হোসেন বিপ্লব বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রতিবছর অর্থনৈতিকভাবে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়ছে। এর প্রভাব মানুষের গড় আয়ুর ওপরও পড়ছে। এসব ক্ষতি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বেশি করে বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ুর ভারসাম্য রক্ষা করা সম্ভব। একই সঙ্গে পরিবেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির পথও সুগম হবে। বেকারত্ব কমাতেও বৃক্ষভিত্তিক বিভিন্ন উদ্যোগ ভূমিকা রাখতে পারে। তাই দেশকে স্থিতিশীল রাখতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন।

কর্মসূচিতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থী, এ্যাবের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির