1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

মানিকগঞ্জে হিন্দু সম্প্রদায়ের এক ছেলে সাথে মুসলিম স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ, নগদ টাকা ও অলংকার নিয়ে উধাও‌।

  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ জন দেখেছেন

মানিকগঞ্জে হিন্দু সম্প্রদায়ের এক ছেলে সাথে মুসলিম স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ, নগদ টাকা ও অলংকার নিয়ে উধাও‌।

মাহাবুব আলম তুষার 

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় লিপ্ত হয়ে নগদ টাকা এবং স্বর্ণ-রুপার অলংকার নিয়ে পরকীয়াপ্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বামী জহিরুল ইসলাম (৪৬) মানিকগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার জহিরুল ইসলামের সঙ্গে আলেয়া (৩৮) নামের এক নারীর পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। তাঁদের দাম্পত্য জীবনে একটি ছেলে ও দুটি মেয়েসন্তান রয়েছে।

ভুক্তভোগী জহিরুল ইসলাম অভিযোগ করেন, বেশ কিছু দিন ধরে তাঁর স্ত্রী আলেয়া, নিলয় (৪০) নামের এক হিন্দু সম্প্রদায়  ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন। স্ত্রী কে এই পরকীয়া সম্পর্ক থেকে সরে আসতে নিষেধ করলে তিনি উল্টো বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতেন।

অভিযোগে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭:০০ টার দিকে পরকীয়া প্রেমিক নিলয়ের কু-পরামর্শে স্ত্রী আলেয়া কাউকে কিছু না জানিয়ে ঘর থেকে বের হয়ে যান। এ সময় তিনি আলমারিতে থাকা নগদ ৫,৭৫,০০০ (পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার) টাকা, ২ ভরি ৮ আনা ওজনের স্বর্ণের অলংকার এবং ১২ ভরি ৮ আনা ওজনের রুপার অলংকার সাথে করে নিয়ে আত্মগোপন করেন।

পরবর্তীতে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের কোনো সন্ধান মেলেনি এবং তাঁদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। ভুক্তভোগী পরিবার তাঁদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে আশঙ্কায় রয়েছেন এবং এ ঘটনায় আইনি সহায়তার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

উক্ত বিষয়ে পুলিশ সুপারকে ফোন দিলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির