1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

খুলনার কয়রায় আলোকবর্তিকা ফতেকাটি নূরানী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা: শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে ১২০ শিক্ষার্থীর দ্বীনি শিক্ষাকেন্দ্র।

  • আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ জন দেখেছেন

খুলনার কয়রায় আলোকবর্তিকা ফতেকাটি নূরানী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা: শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে ১২০ শিক্ষার্থীর দ্বীনি শিক্ষাকেন্দ্র।

মোক্তার হোসেন, খুলনা জেলা প্রতিনিধি

খুলনার উপকূলীয় উপজেলা কয়রার প্রত্যন্ত অঞ্চল ফতেকাটি গ্রামে দ্বীনি শিক্ষার এক উজ্জ্বল প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ফতেকাটি নূরানী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা* আজ এলাকার শিক্ষা ও ধর্মীয় চেতনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধাসহ মাদ্রাসাটিতে রয়েছে আদর্শ নূরানী বিভাগ, নাজেরা বিভাগ ও হেফজুল কুরআন বিভাগ। বর্তমানে এখানে প্রায় ১২০ জন শিক্ষার্থী কুরআন শিক্ষা গ্রহণ করছে। এ বছর চারজন শিক্ষার্থী পাগড়ি গ্রহণের মাধ্যমে হাফেজ হওয়ার গৌরব অর্জন করতে যাচ্ছে।
প্রতিষ্ঠানটি এগিয়ে যাওয়ার পেছনে প্রধান উপদেষ্টা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আকবর হোসেন সাহেবের ঐকান্তিক প্রচেষ্টা ও দিকনির্দেশনা বিশেষ ভূমিকা রাখছে বলে জানান সংশ্লিষ্টরা।
মাদ্রাসার সভাপতি মোঃ শফিকুল ইসলাম সানা বলেন, “আমাদের লক্ষ্য শুধু কুরআন মুখস্থ করানো নয়, বরং নৈতিক ও আদর্শ মানুষ গড়ে তোলা। প্রধান উপদেষ্টার পরামর্শে আমরা শিক্ষার মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছি।
মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহবুবুর রহমান শিক্ষামূলক বক্তব্যে বলেন, কুরআন-সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের গড়ে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের মেধার কারণে আমাদের ফলাফল প্রতিবছর উন্নতি হচ্ছে।
মাদ্রাসার অন্যান্য শিক্ষক হাফেজ আব্দুস সোবহান, হাফেজ তামিম হোসেন, হাফেজ মুস্তাকিম বিল্লাহ ও মাস্টার হারুন অর রশিদ বলেন, পড়া-শুনার মান উন্নয়নে আমরা নিয়মিত ক্লাস, পরীক্ষা ও বিশেষ তদারকির ব্যবস্থা করেছি। শিক্ষার্থীরা এখন আগের চেয়ে অনেক বেশি মনোযোগী।
এলাকাবাসীরাও মাদ্রাসার ভূয়সী প্রশংসা করেন। স্থানীয়রা বলেন, ফতেকাটির মতো প্রত্যন্ত এলাকায় এমন সুন্দর পরিবেশে একটি মাদ্রাসা গড়ে ওঠায় আমাদের সন্তানরা এখন ঘরে বসেই দ্বীনি শিক্ষা পাচ্ছে। এতে লেখাপড়ার মানও অনেক বেড়েছে।
মাদ্রাসার সেক্রেটারি মুহাম্মদ বিল্লাল হোসেন মোল্লা সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমরা চাই এই প্রতিষ্ঠানটি একদিন জেলার আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হোক।
যোগাযোগ: 01997-384034
মোক্তার হোসেন।
খুলনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির