1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“মানিকগঞ্জ সাটুরিয়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত খামারিরা”

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১১৫ জন দেখেছেন

“মানিকগঞ্জ সাটুরিয়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত খামারিরা”

তুষার জেলা প্রতিনিধি মানিকগঞ্জ। 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পল্লী চিকিৎসকদের ভুল চিকিৎসার ফলে পশু খামারিরা ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন। ভুল চিকিৎসার কারণে গরু ও ছাগলের মৃত্যুর ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ খামারিদের জন্য চরম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ভুক্তভোগী ও খামারিরা জানান ‘পশুর রোগ নির্ণয়ে ভুল করার ও প্রয়োজনীয় চিকিৎসার না পাওয়ায়

আমাদের খামারে মারাত্মক প্রভাব পড়েছে।অনেক পল্লী চিকিৎসক যথাযথ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা ছাড়াই চিকিৎসা প্রদান করছেন। কিছু সময় কথিত পল্লী চিকিৎসকরা

অসচেতন খামারিদের ভূল বুঝিয়ে অসুস্থ পশু তাদের চিকিৎসার ভাল হবে বুঝিয়ে, অল্প টাকায় দালালদের মারফতে খামারিদের মূল্যবান গরু ছাগল অল্প টাকায় বিক্রি করে দেয়। এবং সেখান থেকে কথিত পল্লী চিকিৎসকরা মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন জানান, ‘বিভিন্ন উপজেলা থেকে আসা কথিত পল্লী চিকিৎসকরা সাটুরিয়া উপজেলা বিভিন্ন অঞ্চলে  পশু খামারিদের  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের নাম ব্যবহার করে চিকিৎসা দিয়ে চলছে, যার ফলে স্থানীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু খামারি অসচেতনভাবে তাদের চিকিৎসা গ্রহণ করছে। যার খামারি বিভিন্ন সময়ে হয়রানি শিকার হচ্ছে। কথিত পল্লী চিকিৎসকদের বিরুদ্ধে একাধিক বার ব্যবস্হা গ্রহন করা হলে ও স্হানীয় কিছু প্রভাবশালী মহলের সহযোগিতায় পূনরায় গ্রামে গ্রামে ভুল চিকিৎসার দিয়ে চলছে। খামারিরা ক্ষতিগ্রস্ত হলে কথিত পল্লী  চিকিৎসকদের সন্ধান না পেয়ে বিভিন্ন সময়ে  ভুক্তভোগীরা বিভিন্ন গণমাধ্যমে ও বিভিন্ন

দপ্তরের  উপজেলা প্রাণী সম্পদ অফিসে দায়িত্ব থাকা বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে নানান অভিযোগ দায়ের করে।  এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি অবগত আছে। কথিত পল্লী চিকিৎসকদের বিরুদ্ধে  লিখিত অভিযোগ পেলে উর্দ্ধতন কর্তৃপক্ষের জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল সাধারণ খামারিদের

পাশে আছে এবং পশু চিকিৎসায় যেকোনো ধরনের অবহেলা বা ভুল চিকিৎসার প্রতিরোধের জন্য কাজ করছে।

এই সমস্যা সমাধানে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতা ও পল্লী চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির