1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে প্রবাসী সুনামগঞ্জবাসীর গৌরব: ডেপুটি মেয়র আবু সুফিয়ান’কে জেলা জনকল্যাণ সমিতির সংবর্ধনা”

  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৬ জন দেখেছেন

“যুক্তরাষ্ট্রে প্রবাসী সুনামগঞ্জবাসীর গৌরব: ডেপুটি মেয়র আবু সুফিয়ান’কে জেলা জনকল্যাণ সমিতির সংবর্ধনা”

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ:

 

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় প্রবাসী বাঙালি আবু সুফিয়ান কে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি ইউএসএ । রোববার স্থানীয় একটি অভিজাত পার্টি হলে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতির সভাপতি এড.হাফিজুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসেন ওমর সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ​অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নবনির্বাচিত ডেপুটি মেয়রকে শুভেচ্ছা জানান জেলা জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ। পরে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

​সংবর্ধনার জবাবে আবু সুফিয়ান বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি পুরো প্রবাসী বাংলাদেশি এবং আমার জন্মভূমি সুনামগঞ্জের মানুষের অর্জন। প্রবাসের মাটিতে আপনারা যে ভালোবাসা ও সমর্থন আমাকে দিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। প্যাটারসন সিটির উন্নয়নের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির কল্যাণে আমি সর্বদা কাজ করে যাব। ​অনুষ্ঠানে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের এমন সাফল্য পুরো জাতির জন্য গর্বের। আবু সুফিয়ানের এই অর্জন নতুন প্রজন্মকে প্রবাসে আরও উঁচুতে পৌঁছাতে অনুপ্রাণিত করবে। ​আলোচনা সভা শেষে এক প্রীতিভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা আয়োজনের সমাপ্তি ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির