1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

মৌলভীবাজারে সড়ক ও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান, ৩ মামলায় ৫ হাজার টাকা জরিমানা।

  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫৬ জন দেখেছেন

মৌলভীবাজারে সড়ক ও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান, ৩ মামলায় ৫ হাজার টাকা জরিমানা।

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।

মৌলভীবাজার পৌরশহরের সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে শহরের কোর্ট রোডের চৌমোহনা, শমসেরনগর রোড এবং পুরাতন হাসপাতাল রোডের পশ্চিমবাজার এলাকায় সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে রাখার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ দখল অপসারণ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নগরীর সড়ক ও ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখা, যানজট নিরসন এবং জনসাধারণের ভোগান্তি কমানোর লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। শহরের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির