কাপাসিয়ার রায়েদ তল্লাপাড়ায় খালাতো ভাইয়ের হাতে ছোট ভাইয়ের স্ত্রী ধর্ষণের অভিযোগ:ধর্ষক জাকির হোসেন গ্রেফতার।
কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের তল্লাপাড়া গ্রামে এক ন্যক্কারজনক ও চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটেছে। আপন খালাতো বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী একা বাড়িতে থাকায় নিরাপত্তার স্বার্থে অভিযুক্তের নিজের মেয়েকে সাথে নিয়ে রাতে ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ২টার সময় অভিযুক্ত ব্যক্তি বাইরে থেকে নিজ মেয়েকে ডাক দেয়। বাবার ডাক শুনে মেয়েটি দরজা খুললেই অভিযুক্ত ভেতরে প্রবেশ করে জোরপূর্বক ছোট ভাইয়ের স্ত্রীকে পাশের ঘরে নিয়ে যায়। এরপর ভুক্তভোগীর হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করা হয়।
ঘটনাটির একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী অভিযুক্তের নিজ সন্তান (মেয়ে)।
ঘটনার খবর পেয়ে ভুক্তভোগী নারীর মা সকালে মেয়ের শ্বশুরবাড়িতে এসে প্রতিবাদ জানান। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তের মা (ছেলের মা) ভুক্তভোগী নারীর মার মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী নারীর মাকে উদ্ধার করে তরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ পেয়ে কাপাসিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিদর্শনের পর অভিযুক্ত ব্যক্তি, অভিযুক্তের মেয়ে এবং ভুক্তভোগী নারীকে জিজ্ঞাসাসাবাদ ও আইনগত প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে যায়।
এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার এই জঘন্য অপরাধে জড়িত অপরাধীর দ্রুত ধ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply