1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“নারীর হাতে স্বনির্ভরতার চাবিকাঠি তুলে দিচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ”

  • আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৫৫ জন দেখেছেন

“নারীর হাতে স্বনির্ভরতার চাবিকাঠি তুলে দিচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।

শব্দমিয়া পাড়ায় ৫০ নারী পেলেন ছাগল, হাঁস ও মুরগি — শুরু হলো নতুন সম্ভাবনার যাত্রা

“অর্থনৈতিক মুক্তি ছাড়া নারীর প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়” এই বিশ্বাসকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবার সরাসরি দরিদ্র নারীদের জীবিকা উন্নয়নে উদ্যোগ নিয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার শব্দমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক ব্যতিক্রমী আয়োজনে ৫০ জন অস্বচ্ছল ও দরিদ্র নারীর হাতে তুলে দেওয়া হয় ছাগল, হাঁস ও মুরগি। উদ্দেশ্য একটাই — নারীরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন, পরিবারকে দিতে পারেন অর্থনৈতিক নিরাপত্তা এবং সমাজে গড়ে তুলতে পারেন সম্মানজনক অবস্থান।

এই সহায়তা কর্মসূচির পেছনে রয়েছে খাগড়াছি পার্বত্য জেলা পরিষদের প্রত্যক্ষ অর্থায়ন ও মানবিক চিন্তা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন “আজ আমরা শুধু প্রাণী বিতরণ করছি না, বরং নারীদের হাতে তুলে দিচ্ছি স্বনির্ভরতার চাবিকাঠি। একজন নারী যখন সাবলম্বী হন, তখন তার সন্তান শিক্ষিত হয়, পরিবার এগিয়ে যায়, সমাজ বদলে যায়। এটা একটি পরিবর্তনের সূচনা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয় ও মাদ্রাসা কর্তৃপক্ষ, ক্লাব প্রতিনিধি ও উপকারভোগী নারীরা। স্থানীয়রা শব্দমিয়া পাড়ার শিক্ষা, অবকাঠামো ও অন্যান্য সামাজিক উন্নয়নে জেলা পরিষদের চলমান ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও আরও সহায়তার আহ্বান জানান।

উপকারভোগীদের অনেকেই আবেগঘন কণ্ঠে জানান, এর আগে তারা কখনো সরকারি সহায়তায় এমন সুযোগ পাননি। এখন তারা বাড়িতে প্রাণিসম্পদ লালনপালন করে নিজে উপার্জন করতে পারবেন,  এটাই তাদের জীবনে নতুন আশার আলো।

প্রসঙ্গত, পাহাড়ি অঞ্চলে পশুপালন শুধু একটি আয়ের উৎস নয়, এটি নারীর ক্ষমতায়নের একটি কার্যকর পথও বটে। ছাগল, হাঁস ও মুরগির মাধ্যমে সহজে ঘরে বসে আয় করা সম্ভব হওয়ায় এই কার্যক্রম স্থানীয় নারীদের জন্য একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলা পরিষদের এমন উদ্যোগ যেন আরও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ে তৃণমূল জনপদে, এই প্রত্যাশাই এখন শব্দমিয়া পাড়ার নারীদের চোখেমুখে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির