1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় নির্বিচারে কাটা হচ্ছে সরকারি গাছ, নেই আইনের তোয়াক্কা।”

  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন

“গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় নির্বিচারে কাটা হচ্ছে সরকারি গাছ, নেই আইনের তোয়াক্কা।”

আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামে সরকারি জমির গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা জাবের মুন্সীর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ( ১ আগস্ট )সকাল ১০টার দিকে বর্নি ইউনিয়নের মুন্সী বাড়ি সড়কের পাশে থাকা একটি শিশু গাছ অনুমতি ছাড়াই কেটে স্থানীয় বাবর মুন্সীর কাছে বিক্রি করা হয়। অভিযোগ রয়েছে, গাছ কাটার পর ঘটনাস্থল মাটি ও ডালপালা দিয়ে ঢেকে রাখা হয়, যাতে কাটা গাছের চিহ্ন স্পষ্ট না থাকে।

গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গিপাড়া থানার এএসআই ফয়েজ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তারা পুলিশকে জানান, সরকারি খাস জমির ওই গাছ জাবের মুন্সী বিক্রি করেছেন। সাংবাদিকদের অনুসন্ধানেও একই তথ্য উঠে এসেছে। এছাড়া রাস্তার পাশের আরও কয়েকটি গাছ জাবের মুন্সীর দখলে রয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে জাবের মুন্সীর স্ত্রী বলেন, “গাছ কেটেছে ঠিক, তবে বিক্রি করার কথা আমি বলিনি।” মুঠোফোনে যোগাযোগ করলে জাবের মুন্সী স্বীকার করে বলেন, “আমি গাছ কেটে বিক্রি করেছি। যদি ফেরত নিতে হয় সরকার এসে নিয়ে যাবে। আমার গাছ আমি বিক্রি করেছি কারণ গাছটি মরে গিয়েছিল।”

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সরকারি জমি বা রাস্তার পাশের কোনো গাছ কাটতে হলে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত অনুমোদন কমিটির অনুমতি নিতে হয়। এই অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ।

অবৈধভাবে গাছ কাটার ঘটনায় স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির