1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“রুয়া অরাজনৈতিকভাবেই চলবে: রফিকুল ইসলাম খান”

  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৯ জন দেখেছেন

“রুয়া অরাজনৈতিকভাবেই চলবে: রফিকুল ইসলাম খান”

ইফাত,রাবি প্রতিনিধি:
রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়ার) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি এম. রফিকুল ইসলাম খান বলেছেন, রুয়া একটি অরাজনৈতিক সংগঠন এবং তা অরাজনৈতিকভাবেই চলবে। আমরা সবার সহযোগীতা নিয়ে নিরপেক্ষভাবেই কার্যক্রম পরিচালনা করতে চাই। সকলের সহযোগিতা পেলে রুয়ার যে লক্ষ্য উদ্দেশ্য আছে তা আমরা শতভাগ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

রোববার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়ার) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব অর্পণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে রাবির সকল সাবেক শিক্ষার্থীদের নিয়ে রি-ইউনিয়ন করার ইচ্ছেও পোষণ করেন তিনি। পাশাপাশি রুয়া এ পর্যন্ত কি কি কার্যক্রম পরিচালনা করেছে এবং সকল হিসাব অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দিতেও তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।

এ সময় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, রুয়ার এই যাত্রা সহজ ছিল না। শুধুমাত্র শক্ত মেরুদণ্ড সম্পন্ন মানুষের পক্ষেই এটি বাস্তবায়ন করা সম্ভব ছিল এবং তারা সেটি করে দেখিয়েছেন। তাদের প্রতি এই বিশ্ববিদ্যালয় চিরকৃতজ্ঞ থাকবে। নির্বাচনের সাথে যারা জড়িত ছিলেন, তাদের নৈতিকতার কোনো কমতি ছিল না।

তিনি আরো বলেন, আমরা দাওয়াত দিয়ে কাউকে আনিনি, আমাদের পক্ষ থেকে কাউকে বাদও দেইনি। সততার জায়গা থেকে এতটুকুও কম্প্রোমাইজ করিনি আমরা। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন অথবা করেননি, তাদের সকলকে বলছি সামনের পথে সবাইকে একসাথে নিয়েই চলতে হবে। আমরা যে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যায়, এটি রুয়ার আদর্শ না। তাই আমাদের সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর রুয়ার পথে কাজ করতে হবে।

অবিলম্বে রুয়ার অফিসের ব্যবস্থা করা হবে এবং সকল হিসাব খুব দ্রুত সময়ে বুঝিয়ে দেওয়া হবে জানিয়ে উপাচার্য সার্বিক সহযোগীয় অগ্রগামী থাকার ব্যাপারে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে রুয়ার অ্যাডহক কমিটির সদস্য প্রফেসর ড. সামিউল ইসলাম সরকারের সঞ্চালনায় দায়িত্ব অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. ফরিদ উদ্দীন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, রুয়ার অ্যাডহক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. একরামুল হামিদ, প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম, রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মো. আখতার হোসেন মজুমদার, লিগ্যাল সেলের প্রশাসক প্রফেসর ড. আব্দুর রহীম সাগর, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আমীরুল ইসলাম কনকসহ রুয়ার অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির