“ভোলা জেলা ছাত্রকল্যাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন”
এমদাদুল হক ,বিশেষ প্রতিনিধি (চরফ্যাশন ভোলা)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভোলা জেলা ছাত্রকল্যাণের সভাপতি নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন। তিনি তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত।
শনিবার (২ আগষ্ট) সংগঠনটির প্রধান উপদেষ্টা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক এ কমিটি অনুমোদন করেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন,সহ সভাপতি আলী আজগর ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিমন,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন জিহাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মেহেদী হাসান নাঈম।
এর আগের আহ্বায়ক কমিটি প্রধান উপদেষ্টা ও অন্যান্য সকল উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী বিলুপ্ত করা হয়। নবগঠিত কমিটির সভাপতি ফরহাদ হোসেন (আফনান) বলেন, “ভোলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের সুযোগ সুবিধায় পাশে থাকাসহ তাদের সর্বাত্মক সহযোগিতা এবং দেশ ও জাতি গঠনে এই সংগঠন ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
Leave a Reply