1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“চাঁপাইনবাবগঞ্জে নিজ স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন।”

  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৪৮ জন দেখেছেন

“চাঁপাইনবাবগঞ্জে নিজ স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন।”

আলী হাসান (মিথুন) জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জে নিজের স্ত্রী তানজিলা বেগমকে খুনের দায়ে মধু মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়।
আজ রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। এদিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত মধু মিয়া জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়ার বজলুর রহমানের পুত্র।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ৬ জানুয়ারি পারিবারিক ঝগড়ার জেরে নিজ বাড়িতে তানজিলাকে গলা কেটে হত্যা করেন মধু মিয়া। ঘটনার পরে দিন নিহতের ভাই জিয়ারুল বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক মো. আব্দুল মালেক তদন্ত শেষে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি মধু মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে সাক্ষ্য প্রমাণ শেষে। আদালত এই রায় আজ ঘোষণ করেন।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির