1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গাইবান্ধা সদর উপজেলায় জমি জবরদখলের অভিযোগ”

  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১২১ জন দেখেছেন

“গাইবান্ধা সদর উপজেলায় জমি জবরদখলের অভিযোগ”

ফিরোজ কবির,‎সুন্দরগঞ্জ প্রতিনিধি:
‎গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট কামারজানী গ্রামের বাসিন্দা আব্দুল মোন্নাফের ছেলে রিয়াদ হাসান নিজস্ব ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল ও ঘর নির্মাণের অভিযোগ এনে গাইবান্ধার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

‎অভিযোগে রিয়াদ হাসান উল্লেখ করেন, ২০২৫ সালের ১৩ জুলাই তারিখে সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামের শামসুল হক প্রামানিকের ছেলে মিজানুর রহমান প্রামানিক, মৃত মনির উদ্দিন প্রামানিকের ছেলে মাজেদুল ইসলাম প্রামানিক, রাশেদুল ইসলাম প্রামানিক, মৃত নুরু প্রামানিকের ছেলে সুজন প্রামানিক ও মৃত নায়েব উদ্দিন প্রামানিকের ছেলে আব্দুর রশিদ প্রামানিক তার জমি জোরপূর্বক দখল করে দুটি টিনের ছাপরা ঘর নির্মাণ করেন।

‎রিয়াদ জানান, ২৯ শতক জমি তিনি বৈধভাবে মালিকানা সূত্রে ক্রয় করেন এবং তা ভোগদখল করে আসছেন। জমিটি তার মূল বাড়ি থেকে কিছুটা দূরে হওয়ায় বিবাদীগণ সুযোগ নিয়ে দখলে নিয়ে নেয়। জমিটির ইতিহাসে জানা যায়, ১৯৬৫ সালে এস.এ. খতিয়ানভুক্ত ১২৫ নং খতিয়ানের জমি ২০৬৮ নং কবলা দলিলের মাধ্যমে মোকলেছুর রহমানের নিকট বিক্রয় করা হয়। এরপর পর্যায়ক্রমে একাধিক মালিক পরিবর্তনের মাধ্যমে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ৭৩৯৮/২৪ নং দলিল মূলে জমিটি রিয়াদ হাসানের নামে রেজিস্ট্রি হয়।

‎অভিযোগে আরও বলা হয়, বিবাদীগণ জমির মালিকানা দাবির কোনো বৈধ প্রমাণ দেখাতে না পারলেও দখল বজায় রাখতে মারধর, খুন-জখম ও মিথ্যা মামলার হুমকি দিচ্ছেন। এমনকি স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশ বৈঠকে তাদের বিরুদ্ধে কোনো বৈধ মালিকানা না থাকায় ঘর সরিয়ে নিতে বলা হলেও তারা তা অমান্য করে যাচ্ছেন।

‎রিয়াদ হাসান বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। শান্তিপূর্ণভাবে জমিতে ভোগদখলের অধিকার ফিরে পেতে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছি। আমি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির