1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ইউনিয়ন চেয়ারম্যানের বাসায় চুরি করতে গিয়ে জনতার হাতে চোর আটক।”

  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৬৩ জন দেখেছেন

“ইউনিয়ন চেয়ারম্যানের বাসায় চুরি করতে গিয়ে জনতার হাতে চোর আটক।”

আবু শিহাবুত তালহা, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
আজ সোমবার (৪ আগস্ট) বিকাল ৫টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমানের বাড়িতে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে এক চোর। ধৃত চোরের নাম আরিফ, সে উপজেলার মাঝিরা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালের দিকে চেয়ারম্যান আতিকুর রহমানের বাড়িতে চোর সন্দেহে আরিফকে আটক করে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এলাকাবাসী জানান, গত কিছুদিন ধরে আড়িয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আটক চোর আরিফকে থানায় নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির