1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

‎”জুলাই গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি সম্মাননা পেল পবিপ্রবি সাংবাদিক সমিতি।”

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১০৩ জন দেখেছেন

‎”জুলাই গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি সম্মাননা পেল পবিপ্রবি সাংবাদিক সমিতি।”
‎
‎মো: মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)
‎
‎জুলাই গণঅভ্যুত্থানে সাহসিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস)।সোমবার (৫ আগস্ট) পবিপ্রবি ক্যাম্পাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ স্মারক তুলে দেওয়া হয়।
‎
‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুল লতিফ সম্মিলিতভাবে সাংবাদিক সমিতির প্রতিনিধিদের হাতে স্মারকটি তুলে দেন।
‎
‎পবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষে স্মারক গ্রহণ করেন সভাপতি মারসিফুল আলম রিমন, দপ্তর ও প্রকাশনা সম্পাদক সফিকুল ইসলাম আকাশ ও শিক্ষানবিশ সদস্য মোফাসেরুল হক তন্ময়।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে সাহসিকতা, সত্যের পক্ষে অবিচলতা এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিসরে লেখনীর মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার কারণে সাংবাদিক সমিতি এই স্বীকৃতি পাওয়ার যোগ্য।
‎
‎সম্মাননা গ্রহণের পর পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন বলেন, ‘জুলাই অভ্যুত্থানের অন্যতম চালিকাশক্তি ছিল সাংবাদিকদের লেখনী। সেই সময় পবিপ্রবি সাংবাদিক সমিতি ফ্যাসিবাদী রেজিমকে চ্যালেঞ্জ করেছে, নিপীড়নের বিরুদ্ধে সাহসের সাথে কলম ধরেছে। পুলিশের নজরদারি ও গোয়েন্দা সংস্থার চাপ উপেক্ষা করে আমরা আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছি।’
‎
‎তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে হয়তো অনেক বিপ্লবীদের গলায় ফাঁসির দড়ি ঝুলতো, এই সাংবাদিক সমিতি হয়তো বিলীন হয়ে যেতো। আজ যারা প্রশাসনের চেয়ার গুলোতে বসেছেন তারা জুলাই শহিদদের রক্তের উপর দিয়ে যেয়ে বসেছেন। যদি আবারো আপনারা ফ্যাসিস্ট হয়ে ওঠেন জুলাই জনতা আবারো আবু সাইদ ও মুগ্ধের মতো ফিনিক্স হয়ে সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দেবে’
‎
‎এ সময় অনুষ্ঠানে পটুয়াখালী জেলার তিনজন শহিদ পরিবারের সদস্যদেরও সম্মাননা জানানো হয়। জুলাই গণঅভ্যুত্থানে অবদানে একমাত্র সংগঠন হিসেবে পবিপ্রবি সাংবাদিক সমিতিকে সম্মাননা প্রদান করা হয়।
‎
‎উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়জুড়ে ঘটে যাওয়া ছাত্র-আন্দোলনের সময় পবিপ্রবি সাংবাদিক সমিতি তথ্য প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় সমিতির পক্ষ থেকে প্রকাশিত একাধিক প্রতিবেদন ও বিবৃতি জাতীয় গণমাধ্যমেও আলোড়ন তোলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির