1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“দেয়ালে নিষেধ সত্ত্বেও ময়লার ভাগাড়: আলিয়া মাদ্রাসার দুর্ভোগে প্রশাসন কি নির্বিকার”

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৭৯ জন দেখেছেন

“দেয়ালে নিষেধ সত্ত্বেও ময়লার ভাগাড়: আলিয়া মাদ্রাসার দুর্ভোগে প্রশাসন কি নির্বিকার”

মোঃ সিয়াম,ঢাকা আলিয়া প্রতিনিধি

ঢাকা আলিয়া মাদ্রাসা নয়, ময়লার ডাম্পিং জোন! ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

ঢাকা, ৫ আগস্ট ২০২৪: সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার পূর্ব পাশে, কাশগরী হলের প্রবেশপথের ঠিক সামনের রাস্তায় প্রতিদিন সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড় জমার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীরা। এতে গোটা মাদ্রাসা ক্যাম্পাস ও দুটি আবাসিক হলে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। দীর্ঘদিন ধরে এই ভোগান্তি চললেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের আশপাশের আবাসিক ভবনগুলোর ময়লা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এনে এই নির্দিষ্ট জায়গায় জমা করছেন। অথচ দেয়ালে স্পষ্ট করে লেখা রয়েছে, “এখানে ময়লা ফেলা নিষেধ।” তা সত্ত্বেও পুরো বকশিবাজার এলাকার ময়লা এখানে নিয়মিত ফেলা হচ্ছে।
শিক্ষার্থীরা একাধিকবার পরিচ্ছন্নতা কর্মীদের ময়লা না ফেলতে অনুরোধ করলেও তাদের কথা আমলে নেওয়া হয়নি। কেন ঢাকা আলিয়া মাদ্রাসার পূর্ব পাশের রাস্তায় ময়লা ফেলা হচ্ছে জানতে চাইলে একজন পরিচ্ছন্নতা কর্মী বলেন, “আমাদের সিটি কর্পোরেশন যে জায়গায় ময়লা ফেলতে বলে, আমরা সেখানেই ফেলি। রাতের বেলায় ট্রাক এসে নিয়ে যায়। আপনারা চাইলে সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা শুধু দায়িত্ব পালন করি।”
মাদ্রাসার শিক্ষার্থী আরাফাত ক্ষোভ প্রকাশ করে বলেন, “দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্দেশেই মাদ্রাসার গেটে ময়লার ভাগাড়! প্রশাসকের কাছে জবাব চাই। হালকা বাতাস হলেই দুর্গন্ধে ক্লাসে মন বসে না, খাওয়া-দাওয়াও ঠিকমতো করা যাচ্ছে। প্রতিদিন দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে। এটা কি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ হতে পারে? সিটি কর্পোরেশনের প্রশাসন কি এই পরিস্থিতি নিজের চোখে দেখেছে? আমরা কেমন করে পড়াশোনা করব এমন পরিবেশে?”
নুর আহমেদ নামের আরেক শিক্ষার্থী বলেন, “মাদ্রাসার সামনে দিনের পর দিন ময়লা ফেলা হচ্ছে, এটা এক প্রকার অবহেলা। আমার প্রশ্ন, ঢাকা দক্ষিণ সিটির কর্মীদের অবাধ ময়লা ফেলা প্রশাসক কি দেখছেন না? বারবার বলা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই জায়গা তো আবর্জনা ফেলার জায়গা নয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহ করে দ্রুত হস্তক্ষেপ করুন।”
আশিক নামের এক শিক্ষার্থী জানান, “দেয়ালে ‘এখানে ময়লা ফেলা নিষেধ’ লেখা থাকা সত্ত্বেও এখানে প্রতিদিন ময়লার ভাগাড় জমা হচ্ছে। আমরা বহুবার বাধা দিয়েছি, বলেছি এখানে শিক্ষার্থীরা বসবাস করে, ক্লাস হয়। কিন্তু পরিচ্ছন্নতা কর্মীরা কথা শোনে না। শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে ময়লার স্তূপ, দক্ষিণ সিটির প্রশাসক কি চোখ বন্ধ করে আছেন? এটা শুধু বিরক্তিকর নয়, স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে। স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
শিক্ষার্থীদের অভিযোগ, এই আবর্জনার স্তূপ কেবল শিক্ষার পরিবেশ নষ্ট করছে না, বরং শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধান করা এখন সময়ের দাবি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির