1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“শ্রীমঙ্গলে ডি*বি পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ দুইজন আ*টক।”

  • আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৬১ জন দেখেছেন

“শ্রীমঙ্গলে ডি*বি পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ দুইজন আ*টক।”

রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।

শ্রীমঙ্গল উপজেলার শমসেরগঞ্জ বাজার এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এর নেতৃত্বে এসআই মোঃ আবু নাইয়ুম মিয়া ও সঙ্গীয় ফোর্স রবিবার (৩ আগস্ট) রাতে শমশেরগঞ্জ বাজার সংলগ্ন সিআইপি আব্দুর রহিম এর নির্মাণাধীন মার্কেটের সামনে অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটককৃতরা হলেন –
১। মোঃ নজরুল ইসলাম (৩২), সাং-পানিউমদা (লেবু বাগান), নবীগঞ্জ, হবিগঞ্জ।
২। মধু মিয়া (৪৫), সাং-বিন্নিগ্রাম, মৌলভীবাজার।
পলাতক আসামি – আনোয়ার মিয়া প্রকাশ আনর মিয়া (৪৭), সাং-পানিউমদা (মধ্যপাড়া গাংগের পাড়), নবীগঞ্জ, হবিগঞ্জ।

ঘটনাস্থলে তল্লাশিতে নজরুল ইসলামের লুঙ্গির কোচা থেকে ১০৫ পিস এবং মধু মিয়ার লুঙ্গি থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পরস্পরের যোগসাজশে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাগুলো সংগ্রহ করে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানায়। তাদের বিরুদ্ধে ডাকাতি, খুন ও মাদকের একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় পলাতক একজনসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির