1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মৌলভীবাজারে দৈনিক ডেসটিনির প্রতিনিধি রিপন কান্তি ধরের জন্মদিন পালন।”

  • আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭২ জন দেখেছেন

“মৌলভীবাজারে দৈনিক ডেসটিনির প্রতিনিধি রিপন কান্তি ধরের জন্মদিন পালন।”

রিপন কান্তি ধর মৌলভীবাজার, জেলা প্রতিনিধি।

মৌলভীবাজারে দৈনিক ডেসটিনি পত্রিকার প্রতিনিধি, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি, ছড়াকার ও সঙ্গীতশিল্পী রিপন কান্তি ধর রুপক এর ৪৫তম শুভ জন্মদিন পালন করা হয়েছে।

শনিবার (২ আগষ্ট) সন্ধ্যায় মৌলভীবাজার শহরতলীর মাতারকাপনস্থ মৌলভীবাজার পলি টেকনিক্যাল ইনস্টিটিউট এর পাশে বাউলশিল্পী বিনয় কান্তি দেবনাথের বাড়িতে সংগীত-নৃত্য পরিবেশনা এবং আনন্দ উদ্দিপনায় পালিত জন্মদিনের অনুষ্ঠানটি মধ্যরাত ১টা পর্যন্ত ছিল সরগম। পরে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

দৈনিক ডেসটিনি পত্রিকার সৌজন্য উপহার কেক কেটে শুরু হওয়া জন্মদিন উদযাপন অনুষ্ঠানে কমিউনিটি রেডিও পল্লীকন্ঠের প্রযোজক সংগীতশিল্পী দুলাল রায়, মৌলভীবাজার উদীচী শিল্পগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক এড. মনতোষ দাস, ডাঃ হিমাচল দত্ত, পান্না কান্তি পাল, মঞ্জু দেবনাথ, লোকনাথ ধামাইল শিল্পগোষ্ঠীর কর্ণধার শিল্পী অঞ্জনা দাস, শিক্ষক বিকাসিন্ধু দেবনাথ রানা, চিত্রা রায়, বাবুল দেব, শ্রাবন্তি দেবনাথ, ষষ্ঠী দেবনাথ, ঐশী দাস, সম্পা রায়, পিন্স রায় পিউ, বিষ্ণু রায়, ঋত্বিক দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান চলাকালীন স্যোস্যাল মিডিয়ার মাধ্যমে সংযুক্ত ছিলেন বাংলাদেশ পোয়েটস ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) আহবায়ক কবি সালেহ আহমদ (স’লিপক) সহ ডেসটিনি ২০০০ এর আত্মনিবেদিত কর্মীবৃন্দরা। এছাড়াও দিবসের প্রথমপ্রহর থেকে শুরু করে দিনব্যাপী স্যোস্যাল মিডিয়া, মুঠোফোন, ক্ষুদেবার্তার মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জন্মদানের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

জন্মদিন উপলক্ষে যারা অনুষ্ঠানমালা সাজিয়েছেন এবং সরাসরি ও বিভিন্ন মাধ্যমে প্রীতি-শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রিপন কান্তি ধর রুপক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির