1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খাগড়াছড়ি জোনের মানবিক সহায়তা: দুঃস্থ পরিবারের মুখে হাসি ফোটালো সেনাবাহিনী”

  • আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩৬ জন দেখেছেন

“খাগড়াছড়ি জোনের মানবিক সহায়তা: দুঃস্থ পরিবারের মুখে হাসি ফোটালো সেনাবাহিনী”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় মানবিক সহায়তার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল খাগড়াছড়ি জোন (২৪ বীর)। বুধবার(০৬আগস্ট) সকালে খাগড়াছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, এদিন মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় ১৪টি পরিবারকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি একটি পরিবারকে স্বনির্ভরতার লক্ষ্যে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।

এছাড়াও, মানবিক সহায়তার অংশ হিসেবে উপস্থিত ৫০টি পরিবারকে ত্রাণসামগ্রী প্রদান করা হয়। বিতরণকৃত ত্রাণের তালিকায় ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি আটা এবং ১ কেজি ছোলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম এবং জোনাল স্টাফ ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল।

জোন কমান্ডার বলেন, “পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন আজ আরও দৃঢ় হয়েছে। এটি আমাদের নিয়মিত দায়িত্বের অংশ হিসেবেই আমরা মানবিক সহায়তার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “খাগড়াছড়ি জোন শুধু নিরাপত্তার কাজে নয়, বরং মানুষের কল্যাণে পাশে থাকতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

মানবিক সহায়তা পেয়ে উপস্থিত উপকারভোগীরা খাগড়াছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এই সহায়তা শুধু খাবার বা অর্থ নয়, বরং এটি আমাদের জন্য আশার আলো ও সাহসের হাতছানি।”

খাগড়াছড়ি জোনের এমন মানবিক উদ্যোগ পাহাড়ে শান্তি ও সৌহার্দ্যের সেতুবন্ধনকে আরও দৃঢ় করেছে। পার্বত্য জনপদের প্রতিটি প্রান্তে সেনাবাহিনীর এমন অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির