1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“সাংবাদিক রাকিবের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত—কয়রা সাংবাদিক ফোরাম”

  • আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫২ জন দেখেছেন

“সাংবাদিক রাকিবের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত—কয়রা সাংবাদিক ফোরাম”

মোক্তার হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির সাংবাদিক মো. রাকিবের ওপর রূপসায় সংঘটিত বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কয়রা সাংবাদিক ফোরাম। সংগঠনটি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
বুধবার দুপুরে খুলনার কয়রা উপজেলার মধুর মোড়ে কয়রা সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত জরুরি আলোচনা সভা শেষে সংগঠনের সভাপতি তারিক লিটু ও সাধারণ সম্পাদক আবির হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, “শনিবার সন্ধ্যায় রূপসা বাসস্ট্যান্ড এলাকায় যেভাবে খুলনা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রাকিবকে তার স্ত্রী ও শিশুসন্তানের সামনে জনসমক্ষে এলোপাতাড়ি মারধর, লুটপাট ও অপমান করা হয়েছে, তা কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের ওপরও একটি সরাসরি আঘাত।”
বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে হামলাকারীদের মুখ স্পষ্ট দেখা গেলেও এখনো পর্যন্ত কোনো অপরাধীকে আইনের আওতায় আনা হয়নি,যা অত্যন্ত উদ্বেগজনক। বক্তারা বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, সাংবাদিক রাকিবের ওপর হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন কয়রা সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি মুক্তার হোসেন, সাংবাদিক মো. শাহ হিরো, জিয়াউল হাসান জিল্লু ও মিনহাজ দিপু,মো.আব্দুল মান্নান,আব্দুল্লাহ আল জুবায়ের ,বিজন কুমার,মেহরাব হোসেন স্বাধীনসহ অন্যান্য সহযোগী সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দ আরও বলেন, “এ ধরনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সাংবাদিকরা নিরাপদভাবে দায়িত্ব পালন করতে পারবে না। এ হামলা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। আমরা সকল সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানাই,এই ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার জন্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির